[b]মুন্সিগঞ্জ: [/b]ঘন কুয়াশার কারণে ১০ ঘন্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ বুধবার সকাল সোয়া দশটার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে উভয় পাশ থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ওই সময় মাঝ পদ্মায় আটকে পড়া রো রো ফেরি, শাহ মখদুম, রামশ্রী, রাণীক্ষেত, টাপলু, কাকলী ও রায়পুরাসহ আটটি ফেরি দুই শতাধিক যানবাহন নিয়ে নোঙ্গর করতে বাধ্য হয়।
মাওয়াস্থ বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) শেখর চন্দ্র জানান, ঘন কুয়াশায় বয়া-বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২টার দিকে মাঝ নদীতে আটটি ফেরি নোঙ্গর করে। এরপর থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে সকালে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু করা হয়েছে।
শ্রেণীহীন
মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে ১০ ঘন্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল সোয়া দশটার দিকে ফেরি চলাচল শুরু হয়।





