মেঘনা নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে  মুন্সীগঞ্জে গজারিয়ার দৌলতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ ডুবিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ তে দাঁড়াল।
গজারিয়া থানা পুলিশ জানায়,দৌলতপুর গ্রাম থেকে বিকাল সাড়ে চারটায় লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
গত বৃহস্পতিবার বিকালে ঝড়ের কবলে পড়ে এমভি মিরাজ-৪ ডুবে যায়। উদ্ধার করা লাশের মধ্যে ৩২ জন পুরুষ, ১৪ নারী ও ১১ শিশু।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]