চতুর্থ উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কোন পর্যায়ে পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম। আজ বুধবার বিকেলে রাজধানীর শের-ই বাংলা নগরস্থ ইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁসিয়ারী উচ্চারণ করেন।
ভারপ্রাপ্ত সচিব বলেন, একযোগে দেশের ৯৭টি উপজেলায় অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। পুলিশ, র্যাব, বিজিবিসহ সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা সবাইকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছিল আগে থেকেই।
তিনি বলেন, কোন ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়ম বরদাশত করা হবে না মর্মে আগেই সবাইকে সতর্ক করা হয়েছিল। এখন কারো বিরুদ্ধে কোন অনিয়ম বা পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সিরাজুল ইসলাম।
বিকেল সোয়া তিনটায় সংবাদ সম্মেলন চলাকালে সচিবের কাছে জানতে চাওয়া হয়, এ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে। জবাবে তিনি বলেন, এই মুহুর্তে তা বলা যাবে না। তবে সবাই স্বত:স্ফূর্তভাবে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন বলে দাবি করেন সচিব।
কতটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে-সাংবাদিকরা জানতে চাইলে সচিব বলেন, এ বিষয়েও তার কাছে সবশেষ আপডেট তথ্য নেই। তবে, দেশের বিভিন্ন স্থানে ইসির যেই ১৭ কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণ করছেন তাদের পাঠানো তথ্য অনুযায়ী এ সময় (বিকেল ৩টা ২০) পর্যন্ত দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট বাক্স ছিনতাইসহ অনিয়মের অভিযোগে ওই দুটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]
পক্ষপাতিত্ব প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সচিব
চতুর্থ উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কোন পর্যায়ে পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ইসি সচিব গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়ন পরিষদে একইসঙ্গে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি
ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে ইসি ভবন থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা দিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১ টা ৫০ মিনিটের দিয়ে ইসি সচিবের নেতৃত্বে রওনা দেন কর্মকর্তারা।
দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার: ইসি সচিব
দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
















