কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলছাত্রের নাম আজমি (৬) বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজমি স্থানীয় কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আজমি খেলার জন্য জয়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সারাদিন খোঁজাখুজির পর সন্ধ্যায় বাড়ির পাশে এক পরিত্যক্ত ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
কুমারখালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, লাশের গলার ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জয় নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]
কুমারখালীতে স্কুলছাত্রের লাশ উদ্ধার
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলছাত্রের নাম আজমি (৬) বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজমি স্থানীয় কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।
তাহসিফের লাশ উদ্ধারে জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার সব দিক জেনে তারপর এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।
খোঁজ মিলছে না আরো দুজনের কক্সবাজারে সমুদ্রে নেমে তিন পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুজন নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজদের সবার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং তারা পুরুষ বলে জানা গেছে।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
















