নরসিংদী ডাকাতের ছুরিকাঘাতে এক গৃহকর্তা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম হাজী সুলতান খান (৬৫)।
বুধবার ভোরে সদর উপজেলার পশ্চিম বাসাইলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে ৭/৮ জনের একটি মুখোশধারী ডাকাতদল পুলিশ পরিচয়ে নিহতের বাড়িতে ঢুকতে চাইলে বাড়ির গৃহকর্তা প্রধান ফটক না খুললে ডাকাতরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে মারধর করে ঘরে রক্ষিত ৫ ভরি স্বর্ণালংকার ,৮ টি মোবাইল ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
এসময় গৃহকর্তা সুলতান খান একজনকে চিনে ফেললে ডাকাতরা তার বুকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
নরসিংদী মডেল থানার ওসি কে এম কাশেম জানান, ডাকাতির খবর জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিত্যাক্ত অবস্থায় একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছি।
লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কাশেম।
[b]ঢাকা ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]