নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন,যৌথ বাহিনীর দেশব্যাপী অভিযান বা রাজনৈতিক হত্যায় কমিশনের কিছুই করার নেই। এটা সরকারের নিজস্ব ব্যাপার। আমাদের কাজ নির্বাচন করা।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে একটি সরকার রয়েছে। তারা তাদের নিয়মতান্ত্রিক কাজ করবে। আমাদের কাজে বাধা এলে বা যৌথ বাহিনীর অভিযান আমদের কাজের সাথে সাংঘর্ষিক হলে তখন আমরা এটা নিয়ে কথা বলব।
উপজেলা নির্বাচনের পরিস্থিতি ভাল দাবি করে শাহ নেওয়াজ বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য আমরা ধাপে ধাপে নির্বাচন করছি। আইন শৃংখলা বাহিনী আমাদের বলেছে পরিস্থিতি ভাল।
সামরিক বাহিনী কতদিন মাঠে থাকবে সে সম্পের্কে জানতে চাইলে তিনি বলেন, সামরিক বাহিনী কতদিন মাঠে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি অনুযায়ী তারা মাঠে থাকবে।
উপজেলা নির্বাচন রাজনৈতিকভাবে হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এবং অরাজনৈতিক। এখানে রাজনৈতিক বলার সুযোগ নেই। প্রার্থীরা নিজেদের দায়িত্বে মনোনয়নপত্র জমা দেয়। তাদের রাজনৈতিক দলের রঙ দেয়া বা রাজনৈতিক দোষে মনোনয়ন বাতিল করার কোন আইনগত সুযোগ নেই।
ঢাকা,২৬জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শ্রেণীহীন
যৌথ বাহিনীর হত্যায় কমিশনের কিছু করার নেই: শাহ নেওয়াজ
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন,যৌথ বাহিনীর দেশব্যাপী অভিযান বা রাজনৈতিক হত্যায় কমিশনের কিছুই করার নেই। এটা সরকারের নিজস্ব ব্যাপার। আমাদের কাজ নির্বাচন করা





