চট্টগ্রামের হাটহাজারী থানার কুয়াইশ অনন্যা আবাসিক এলাকা থেকে সাইদুল আলম(২৭) নামে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে খুন করা হয়েছে।
অনন্যা আবাসিক এলাকার ইটের সলিন এলাকা থেকে সোমবার সকাল ১০টার দিকে সিডিএ সাইদুল লাশ উদ্ধার করা হয়।
সাইদুল নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকার মৃত নুরুল আমীনের সন্তান।
হাটহাজারী থানার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জাকির জানান, লাশের গলায় গুলির ক্ষত রয়েছে।
তিনি টাইম নিউজকে বলেন, সোমবার সকালে অনন্যা আবাসিক এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকার লোকজন। পরে সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, সাইদুলের গলায় গুলির ক্ষত রয়েছে। এতে মনে হচ্ছে তাকে কেউ খুন করে লাশ ফেলে রেখে গেছে।
[b]চট্টগ্রাম,২৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]