নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে ৬ প্রাথীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন ।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের নগর সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, জাতীয় পার্টির একেএম সেলিম ওসমান, আওয়ামী লীগের সাবেক এমপি এস এম আকরাম (স্বতন্ত্র), মো. শফিকুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ), ইকবাল সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ) ও মোহাম্মদ মামুন সেরাজুল মজিদের (স্বতন্ত্র) মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় ।
অন্যদিকে ঋণখেলাপির দায়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্ববায়ক রফিউর রাব্বির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।এ ছাড়া ভোটার তালিকায় গরমিল থাকায় বিএনএফ মনোনীত প্রার্থী আবু হামিদুর রহমান খানের মনোনয়নও বাতিল হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের উপনির্বাচনে ৬ প্রাথীর মনোনয়ন বৈধ এবং ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
গত ১ মে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এ কে এম নাসিম ওসমান ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান । গত ৬ মে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। বিধি অনুসারে কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৯ মে (সোমবার)প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী রকিব উদ্দিন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মে ছিল, আজ (রোববার) ছিল মনোনয়নপত্র যাচাই-বছাইয়ের দিন। প্রত্যাহারে শেষ দিন ৯ জুন ।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হন। তার বাবা এ কে এম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
[b]ঢাকা,এএম ,১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
৬ প্রাথীর মনোনয়ন বৈধ ঘোষণা : ২ প্রার্থীর মনোনয়ন বাতিল
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে ৬ প্রাথীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।





