টাঙ্গাইলের মাটি ব্যবসায়ী আমির হামজার (৪৫) দুই হাতের কবজ্বি কেটে ফেলেছে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রোমান মিয়া। পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।
রোববার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের চর পাকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। মাটি ব্যবসায়ী আমির হামজা ওই গ্রামের সাবেক মেম্বার আলতাফ হোসের ছেলে।
টাঙ্গাইল সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে হাতে ব্যান্ডিজ করার সময় আমির হামজা জানান,সকালে তিনি ওই গ্রামের মাটির ঘাটে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিল। এসময় একই গ্রামের কালু মিয়ার ছেলে ছিলিমপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রোমান পিছন থেকে অতর্কিত হামলা চালিয়ে তার হাতের দুই কবজ্বি কেটে ফেলে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডাঃ স্বপন ভট্রাচার্জ জানান,আমির হামজার বাম হাতের কবজি একেবারেই পড়ে গেছে। ডান হাতের কবজ্বিটি টিকে থাকার সম্ভাবনা কম। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শামীম আল মামুন এ বিষয়ে বলেন,রোমান মিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তবে কবজ্বি কাটার বিষয়টি আমি জানি না।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন,আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৯ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
টাঙ্গাইলে ব্যবসায়ীর ২ হাতের কবজি কেটেছে ছাত্রলীগ নেতা
টাঙ্গাইলের মাটি ব্যবসায়ী আমির হামজার (৪৫) দুই হাতের কবজ্বি কেটে ফেলেছে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রোমান মিয়া। পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।
জাবিতে জুলাই হামলা ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।
যুবদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. বিজলী খাতুন। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
হাদিকে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো
কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা।
















