আবু বকর সিদ্দিক লিটুকে অক্ষত অবস্থায় ফেরত চেয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের প্রধান অ্যাডভোকেট সুলতানা কামাল। এ জন্য তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে সময় ৩টায় ব্র্যাক সেন্টারে উদ্বিগ্ন নাগরিকবৃন্দের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে তিনি এ দাবি করেন।
সুলতানা কামাল বলেন,এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রেখেছি। প্রত্যাশা এবং আবেদন জানাচ্ছি সিদ্দিককে সুস্থভাবে উদ্ধার করা হোক।
তিনি বলেন,নৈতিক দায়িত্ব থেকে আমরা আবু বকর সিদ্দিককে ফেরত চাই। যারা বিচারহীনতার সংস্কৃতিকে প্রশ্রয় দেয়,তাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। রাষ্ট্র এবং সরকার এটা যেন মনে রাখে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশের ( টিআইবি) নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান,রিজওয়ানা হাসান প্রমুখ।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
সিদ্দিককে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
আবু বকর সিদ্দিক লিটুকে অক্ষত অবস্থায় ফেরত চেয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের প্রধান অ্যাডভোকেট সুলতানা কামাল। এ জন্য তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন





