প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুস সোবহান গোলাপ ও ফেরদৌস আহমেদ খান।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়,যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তাদের সন্তুষ্টি সাপেক্ষে তারা প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে সরকারের সচিব/গ্রেড-১ পদ মর্যাদা ও  বেতন প্রাপ্ত হবেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাপ গত মেয়াদেও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন। তিনি আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদকও। অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ আগের মেয়াদে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থাকলেও মেয়াদপূর্তির চার মাস আগে তাকে বরখাস্ত করা হয়। এপদে নতুন করে ফেরদৌস আহমেদ নিয়োগ পেলেন।
[b]ঢাকা,২৮জানুয়ারি,(টাইমনিউজবিডি),//এসএইচ[/b]