[b]ব্রাহ্মণবাড়িয়া: [/b]জেলা শহরের কান্দিপাড়ায় একটি ভোটকেন্দ্রে দুইটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার বেলা আড়াইটার দিকে কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলটি বন্ধ থাকায় এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়,দুর্বৃত্তরা ওই স্কুলটির নিচতলা ও দোতলার দুটি কক্ষে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিস্ফোরিত বোমার আগুন ও ধোঁয়া দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়।  
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়। স্কুলটি বন্ধ থাকার কারণে কেউ হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি