[b]ঢাকা: [/b]রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করতে বঙ্গভবনে হাজির হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও দশম সংসদের নেতা শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিনি বঙ্গভবনে যান। ধারণা করা হচ্ছে, এ সময় নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা হতে পারে।
এর আগে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন।
এর পর সংসদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকে শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।
বৈঠকে প্রস্তাব উত্থাপন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেন দলের হুইপ আবদুস শহীদ।
শ্রেণীহীন
বঙ্গভবনে শেখ হাসিনা
ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করতে বঙ্গভবনে হাজির হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও দশম সংসদের নেতা শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিনি বঙ্গভবনে যান।





