পিরোজপুর শহরের রাজারহাটে শুক্রবার শেষ রাতে অগ্নিকাণ্ডে তিনটি কামার ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
এলাকাবাসী জানায়, লোহাগরম করার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সুখরঞ্জন দাস,মিলন কর্মকার ও নিলু দাসের বসত ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থরা জানায়, আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুরে আগুনে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]