মেহেরপুরের চরমপন্থি দলের সদস্যর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সদস্যর নাম আশরাফুল ইসলাম (৩৮) বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার গোপালনগর ভোরদাড় মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল উপজেলার শিমুলতলা গ্রামের মজিবর রহমানের ছেলে।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, সকালে স্থানীয় কৃষকরা ভোলারদাড় মাঠের জনৈক আব্দুল হাকীমের জমিতে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, আশরাফুল ইসলামের বিরুদ্ধে থানায় বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করে লাশ ফসলের মাঠে ফেলে রেখে গেছে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]