সেপটিক ট্যাংকের ভেতরে দম বন্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের ডা. ফিরোজা রশিদ বালিকা বিদ্যালয়ের কাছে আব্দুর রশিদের নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছায়কোট গ্রামের সোনা মিয়ার ছেলে আব্দুল জব্বার (৩৫) ও ময়মনসিংহের গৌরীপুর গ্রামের বাসিন্দা কালাচান মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশের খুঁটি সরাতে আব্দুর রশিদের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে নামেন নির্মাণ শ্রমিক কালাচান মিয়া। নেমেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধারের জন্য আরেক নির্মাণশ্রমিক জব্বার মিয়াও ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু দুজনই ট্যাংকের ভেতরে আটকা পড়েন।
পরে চান্দিনা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চান্দিনা ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ বেলাল হোসাইন জানান, অক্সিজেন স্বল্পতায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
শ্রেণীহীন
সেপটিক ট্যাংকে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংকের ভেতরে দম বন্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের ডা. ফিরোজা রশিদ বালিকা বিদ্যালয়ের কাছে আব্দুর রশিদের নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে





