চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. পারুল (৩৪) বলে জানা যায়।
উপজেলার বিনোদপুর-কানসাট সড়কের কামাত এলাকায় রবিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারুল বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকার ফাইজুদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পেছন থেকে একটি ভটভটি পারুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শিবগঞ্জে সড়ক দুঘটনায় যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. পারুল (৩৪) বলে জানা যায়। উপজেলার বিনোদপুর-কানসাট
চতুর্থ দিনেও বন্ধ সাজেক সড়ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ চলছে। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা এ কর্মসূচিতে বন্ধ রয়েছে যান চলাচল। এর প্রভাব পড়েছে স্থানীয় জনজীবন ও পর্যটন ব্যবসায়। পর্যটক না থাকায় অনেক রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ ও দোকানপাট কার্যত স্থবির হয়ে পড়েছে।
ছুটি শেষে চেনা রূপে ঢাকা: সড়কে গাড়ির চাপ, বাসে ঠাসাঠাসি
টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পল্টন পর্যন্ত সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গণপরিবহনে ওঠার জন্য ভিড় এবং ব্যস্ত সড়কে গাড়ির ধীরগতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষকে। ছুটির দিনের তুলনামূলক স্বস্তি কাটিয়ে রাজধানী ফিরেছে চেনা কর্মব্যস্ততায়।
১৩ বছরে সড়কে মৃত্যু ১ লাখ ২৫ হাজার
গত ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।
নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে সাজসজ্জার কাজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।
















