ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দি নামক স্থানে বাস খাঁদে পড়ে একজন নিহত ও নারী-শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুর দেড়’টার দিকে ঘটনাস্থলে বাসটির সামনের একটি চাকার টায়ার ফেঁটে গেলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটিকে রাস্তার খাদে পড়ে যায় ।
মারাত্বক আহত লুৎফর, হুমায়ুন বারি, আয়শা, রিমি, রেজোয়ান, আলী হায়দার, রেহানা, মুরসালিন (৮মাস), রওশান আরা, রাদিন, রথিকান্ত, শ্যামলী , রূপা, কল্পনা, খোকন, ইয়াসমিন, গোবিন্দ হালদার, লিটু মৃধাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রেজোয়ানসহ ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী শুভ-নাঈম পরিবহনের (গোপালগঞ্জ-জ-১১-০০১২) একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বাসের সামনের চাকা ফেঁটে রাস্তার খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন পুরুষ (৪৫) ব্যক্তি নিহত হয়। আহতদের মধ্যে ১৪ জনকে সদর হাসপাতালে ও ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেছেন পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩৫
ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দি নামক স্থানে বাস খাঁদে পড়ে একজন নিহত ও নারী-শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর দেড়’টার দিকে ঘটনাস্থলে বাসটির





