নোয়াখালীর জেলা শহর মাইজদীর ডিসি অফিস এলাকায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত জেলা সার্ভার স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনের কমিশনার মো. জাবেদ আলী ফলক উন্মোচন করে সার্ভার স্টেশনের শুভ উদ্বোধন করেন।
এসময় নির্বাচন কমিশনার এক প্রেসবিফ্রিংয়ে বলেন, আইন প্রয়োগকারী সংস্থা বা প্রশাসনের মাধ্যমে জোর জবরদস্তি করে লোক দেখিয়ে লাইনে দাঁড় করিয়ে রাখা সঠিক চিন্তা নয়। আসুন ভোটকে নিজেদের পবিত্র আমানত হিসেবে গ্রহণ করি, তাহলে সবার সহযোগিতা থাকলে আগামী নির্বাচনগুলোও সুষ্ঠু হবে।
এসময় জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নোয়াখালীতে সার্ভার স্টেশন উদ্বোধন
নোয়াখালীর জেলা শহর মাইজদীর ডিসি অফিস এলাকায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত জেলা সার্ভার স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাচন কমিশনের কমিশনার মো. জাবেদ আলী





