[b]সিলেট:[/b] বিএনপির নেতা ইলিয়াস আলীর এলাকা সিলেটের বিশ্বনাথ উপজেলার রামদানায় আজ রোববার অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেউ ভোটকেন্দ্রে যাননি।
ওই এলাকার রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সূত্রে জানা যায়, এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা এক হাজার ৯১০ জন। বেলা ৩টাপর্যন্ত এখানে কোনো ভোট গ্রহণ হয়নি।
রামদানা এলাকায় মহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক ও ইয়াহিয়া চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।
এছাড়া ভোটকেন্দ্রের বাইরে অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর বাহিরে বিশ্বনাথের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,তেলিকোনা এলাকার এলাহাবাদ আলীম মাদ্রাসা,জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ হয়েছে।