পারিবারিক সম্পত্তি বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা আজিজ মোল্যা (৫৫) খুন হয়েছেন। এ সময় সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশার মোল্যাপাড়ায় গ্রামে শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃত আজিজ মোল্যা স্থানীয় জেজেআই মিলের তাঁত বিভাগের শ্রমিক। আর সংঘর্ষে আহতদের মধ্যে হাফিজুর রহমান, মফিজুর রহমান, মুকিত, অলিয়ার, জামির, আমিন ও মিজানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার মোল্যা পাড়ায় পারিবারিক বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটা নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় সংঘাত মেটাতে বড় ভাই আজিজ মোল্যা ঘটনাস্থলে হাজির হলে ভাতিজা এহিয়া রামদা দিয়ে তাকে কুপিয়ে জখম করে।এতে আজিজ মোল্যা গুরুতর আহত হয়। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মোল্যা খরিব উদ্দিন বাংলানিউজকে জানান, পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ এহিয়া, হাসান, আমির, মফিজুর রহমান ও জামিরকে আটক করেছে।
শ্রেণীহীন
ভাতিজার হাতে চাচা খুন