‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি...।’  এলো সেই মাহেন্দ্রক্ষণ। ৪৩তম স্বাধীনতা দিবস উদযাপনে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিন লাখ কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষে চলছে সমবেত কন্ঠে জাতীয় সংগীত। এর আগে ৩ বার এর মহড়া দেয়া হয়। [img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395846189.jpg[/img]
‘জাতীয় সংগীত গাইব, বিশ্ব রেকর্ড গড়ব’ স্লোগানে সর্বাধিক লোকের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আরেকটি কৃতিত্বের মালিক হতে চলেছে বাংলাদেশ। শুধু জাতীয় প্যারেড গ্রাউন্ড নয়, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ গাইছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি...।’  [img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395846234.jpg[/img]
সকাল ১১টায় জাতীয় সংগীত গাওয়ার মূল পর্ব হলেও অনুষ্ঠান শুরু হয় সকাল ৮টায়। এ সময় দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজনের উদ্বোধন করেন। এরপর মহড়া অনুষ্ঠিত হয়। এর পরই শুরু সেই মাহেন্দ্রক্ষণ। সবার কণ্ঠে গীত হচ্ছে জাতীয় সংগীত। মোট তিনবার জাতীয় সংগীত গাওয়া হবে। এরপর রয়েছে বিমানবাহিনীর পরিবেশনা। সব শেষে থাকছে সংগীতানুষ্ঠান।[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395846280.jpg[/img]
এ আয়োজনে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছে। জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পোশাকশিল্পের কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।
এর আগে সকাল সাড়ে ৬টায় প্যারেড গ্রাউন্ডের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। সকাল ১০টায় প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]