সাভারে ২০ লিটার চোলাই মদসহ এক মদ ব্যবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃত মদ ব্যবসায়ীর নাম নিয়ামুদ্দিন (৪০)।
মঙ্গলবার সকাল ১০টায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচর সামনহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, বেশ কিছু স্থানীয় লোকজন নিয়ামুদ্দিন নামে ওই মদ ব্যবসায়ীকে চোলাই মদের বোতলসহ দেখতে পেয়ে তাকে আটক করে। পরে ওই ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানান, নিয়ামুদ্দিন সাভার এলাকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে এলাকায় মদ ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য সরবরাহ করে। সে ওই এলাকার সুরুজ মিয়ার ছেলে।
বিষয়টি একাধিকবার থানায় জানানো হলেও পুলিশ কোনো প্রকার ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ এলাকাবাসীর।
তবে মঙ্গলবার ওই মাদক ব্যবসায়ীকে আটক করে ভাকুর্তা ফাড়ি পুলিশকে জানানো হলে এসআই শেখ ফরিদ আহমেদ তাকে আটক করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
সাভারে চোলাই মদসহ ব্যবসায়ী আটক
সাভারে ২০ লিটার চোলাই মদসহ এক মদ ব্যবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃত মদ ব্যবসায়ীর নাম নিয়ামুদ্দিন (৪০)।





