[b]ঢাকা:[/b] দশ ট্রাক অস্ত্র মামলায় রায় ঘোষণার দিন আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। আজ সোমবার বিকেলে আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হওয়ার পর এর রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমান।
এ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, ডিজিএফআই এবং এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫২ জন আসামি রয়েছেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389615627.jpg[/img]
উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে দশ ট্রাক অস্ত্রের চালানটি ধরা পড়ে।
এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে ও চোরাচালানের অভিযোগে দু’টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ঘাটশ্রমিক, পরিবহন শ্রমিক, ট্রলারের সারেং, স্থানীয় ইউপি সদস্যসহ প্রায় অর্ধশত লোককে আসামি করা হয়।
মামলা দু’টির সাক্ষ্যগ্রহণ চলাকালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন অতিরিক্ত মহানগর পিপি হুমায়ন কবির রাসেলের আবেদনে অধিকতর তদন্তের আদেশ দেন আদালত।
প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্তের পর ২০১১ সালের ২৬ জুন নতুনভাবে আরও ১১ আসামির নাম অন্তর্ভুক্ত করে আদালতে দশট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিট দাখিল করেন সিআইডি’র চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন এএসপি মো.মনিরুজ্জামান।
এরপর ওই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389616594.jpg[/img]
সাড়ে তিন বছর পর অধিকতর তদন্ত শেষে যে নতুন ১১জন আসামীর মান অন্তর্ভূক্ত করা হয় তাদের মধ্যে রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া।
এরমধ্যে মাওলানা নিজামী ও বাবর কারাগারে আটক থাকলেও পরেশ বড়ুয়ার অবস্থান পরিস্কার নয়। বিভিন্ন অসমর্থিত তথ্যে জানা গেছে পরেশ বড়ুয়া বর্তমানে চীন-মিয়ানমার সীমানত্মের কাচিন এলাকার গহীন জঙ্গলে আশ্রয় নিয়ে সশস্ত্র যুদ্ধ পরিচালনার চেষ্টা চালাচ্ছে। পরেশ বড়ুয়ার সঙ্গে অবশ্য উলফার কেন্দ্রীয় কমিটির কোন সদস্য নেই। সে অনেকটা একা হয়ে পড়েছে। কারণ উলফার কেন্দ্রীয় নেতাদের মধ্যে পরেশ বড়ুয়া ও বাংলাদেশের কারাগারে বন্দী অনুপ চেটিয়া ছাড়া উলফার সকল কেন্দ্রীয় নেতা ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389616875.jpg[/img]
আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা পরেশ বড়ুয়ার অনুপস্থিতিতেই হচ্ছে বলেই মনে করা হচ্ছে। আর এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে পরেশ বড়ুয়ার প্রতিক্রিয়া কি তা নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত।
এদিকে, অভিযোগ গঠনসহ সব আইনী প্রক্রিয়া শেষ করে চাঞ্চল্যকর ওই অস্ত্র পাচার মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে প্রায় এক দশক পর।
শ্রেণীহীন
৩০ জানুয়ারি দশ ট্রাক অস্ত্র মামলার রায়
ঢাকা: দশ ট্রাক অস্ত্র মামলায় রায় ঘোষণার দিন আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। আজ সোমবার বিকেলে আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হওয়ার পর এর রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমান।





