কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টরের চাপায় ২ শিশু নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ সংলগ্ন পৈয়া পাথরে গোমতী নদীর বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-কুমিল্লার দেবীদ্বার উপজেলার পৈয়াপাথর গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে ইমন (১০) এবং গোপালনগর গ্রামের প্রবাসী আব্দুস ছালাম মিয়ার ছেলে ইমরান হোসেন (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কোম্পানীগঞ্জ সংলগ্ন পৈয়া পাথরে গোমতী নদীর পাড়দিয়ে একটি মাটিবাহী ট্রাক্টর দ্রুতগতিতে যাবার সময় রাস্তার পাশে উল্টে যায়। এতে পথচারী শিশু ইমরান ও ইমন ট্রাক্টরের নিচে চাপাপড়ে ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
শ্রেণীহীন
কুমিল্লায় ট্রাক্টর চাপায় নিহত ২ শিশু
কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টরের চাপায় ২ শিশু নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ সংলগ্ন পৈয়া পাথরে গোমতী নদীর বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-কুমিল্লার দেবীদ্বার উপজেলার পৈয়াপাথর গ্রামের





