বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালা আফরোজ ইসলাম সূচির রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মামলা নম্বর ৫। মৃত্যুর ৪৮ ঘন্টা পর সূচীর মা সুলতানা ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গত ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উত্তরার ৫ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৪০ নম্বর অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সূচি।
শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে পুলিশ ওই বাসায় তল্লাশি চালিয়ে সূচির আত্মহত্যার আলামত উদ্ধারের চেষ্টা করে। তবে কিছু উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এব্যাপারে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই ) শফিকুল ইসলাম টাইম নিউজকে জানান, সূচি আত্মহত্যা করেছেন না দুর্বৃত্তরা হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায় নি। মৃত্যুর ঘটনায় সূচির মা একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করেছেন। তবে পুলিশ সূচির মৃত্যুর রহস্য উদঘাটনে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে। এ জন্য ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ঘটনার তদারককারী উত্তরা পশ্চিম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী মাহমুদ টাইম নিউজকে জানান, সূচীর মা অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তদন্ত কাজও চলছে। তদন্তের গতি ও পোস্টমর্টেম রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
তিনি জানান, সবকিছু নির্ভর করছে ভিকটিমের পরিবারের ওপর। যদি তারা অভিযোগ না করেন তাহলে আইনানুযায়ী পুলিশ তার ভূমিকা পালন করবে।
ঘটনার এ তদন্ত কর্মকর্তা আরও জানান, সূচির মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্তের অংশ হিসেবে সূচির কথিত প্রেমিক মাহবুব মোর্শেদ, মির্জা আদনান, বান্ধবী লিকমাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। তদন্তের প্রয়োজনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে শুক্রবার দুপুরে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল সূচির বাসস্থান উত্তরা ৫ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৪০ নম্বর ভবনের তৃতীয় তলায় সূচির মা সুলতানা ইসলাম, বোন ও আত্মীয়দের সঙ্গে নিয়ে হাজির হয়।
এসময় সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী মাহমুদ ফ্ল্যাটে থাকা সূচির ব্যবহৃত সকল জিনিসপত্র তার মাকে বুঝিয়ে দেন।
[b]ঢাকা, জেইউ, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসএইচ[/b]
বিমানবালা সূচির আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালা আফরোজ ইসলাম সূচির রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মামলা নম্বর ৫। মৃত্যুর ৪৮ ঘন্টা পর সূচীর মা সুলতানা ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উত্তরার ৫ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের
মা ও ছেলের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা
ঠাকুরগাঁও হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের শিষ মোহাম্মদ এর স্ত্রী এবং ছেলে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে শিষ মুহাম্মদ সহ তার পরিবার ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। সেখান থেকে ছুটি নিয়ে শীষ মুহাম্মদ এর স্ত্রী তার ছেলেকে নিয়ে মায়ের বাড়ির ভেটনা গ্রামে যান। ওই গ্রামের এক পটল খেতে গ্যাস ট্যাবলেট খেয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
স্বামী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা টিকটকারের
মেক্সিকোতে সিনথিয়া আবিগেইল তামেজ রিভেরা নামের এক জনপ্রিয় টিকটকারসহ তাঁর তিন সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইরান যুদ্ধের চাপ মার্কিন রণতরীর ৮ সদস্যের আত্মহত্যার চেষ্টা
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।
স্ত্রীর আবদার পূরণ করে যুবকের আত্মহত্যা
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপড়েনের মধ্যে স্ত্রীর আবদার মোবাইল ফোন কিনে দেওয়ার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবকের আত্মহত্যা করেছেন। নিহত মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।
অভাবের তাড়নায় আত্মহত্যা করলেন তিন সন্তানের বাবা
মুহা.ইব্রাহিম খলিল সবুজ : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ০৭নং ওয়ার্ড, আট কপাট বাজার এর হোন্ডার মেকার আঃ হান্নান (৩০) গত কাল গভীর রাতে তার নিজ বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিল এর পাশে একটি করই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরন করেন।
















