রাজধানীর সূত্রাপুর থানার ৩৪ ব্রুকলেন রোডের ইমানিয়া বুক হাউজ  বইয়ের দোকান থেকে ৫৯টি হাতবোমাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। এ সময় আটকের কাছ থেকে বিপুল পরিমান লিফলেট ও পুস্তিকা উদ্ধার করা হয়।
সোমবার রাতে এ ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে আবুল হাসান (২৪) নামে ওই শিক্ষার্থীকে বোমাসহ গ্রেপ্তার করা হয়। বাংলাবাজারের নর্থব্রুক রোডের ইমানিয়া বইয়ের দোকানে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী হাসান নিজেই ওই দোকানটি চালাতেন বলে ওসি জানান।
[b]ঢাকা,১১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]