গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের ছোড়া গুলিতে টাকা বহনকারীদের একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হারুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার দুপুরে গাজীপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে ঢাকা টোব্যাকো কোম্পানির গাজীপুর এজেন্ট এমআইএম'র দুইজন প্রতিনিধি ওই কোম্পানীর টাকা নিয়ে নগরের শিববাড়ি মোর এলাকার সাউথ ইস্ট ব্যাংকে জমা দেয়ার উদ্দেশে রিকশা যোগে রওনা হন। শিববাড়ি মোড়ে ব্যাংকের নিচে পৌঁছার আগ মুহূর্তে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে কোম্পানির প্রতিনিধি হারুন (৪৫) গুলিবিদ্ধ হন। পরে টাকার ব্যাগ নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হারুনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গুলিবিদ্ধ হারুন নরসিংদীর মনোহরদীর বামনের গাঁও গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
গাজীপুরে ৫০ লাখ টাকা ছিনতাই
গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের ছোড়া গুলিতে টাকা বহনকারীদের একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হারুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার দুপুরে গাজীপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে





