লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) মামলা করবে।
রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর জানান, সময় মতো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় আইনি-ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
ইসি উপ-সচিব মিহির সরওয়ার বলেন, বুধবারের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় প্রার্থীরা কেন জমা দেয়নি সেই বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছে ইসি।
৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী ব্যয়ের বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু অধিকাংশ প্রার্থীই তাদের ব্যয়ের রিটার্ন জমা দেয়নি।
দশম সংসদ নির্বাচনে জাপার চেয়ারম্যান এরশাদ রংপুর-৩, লালমনিরহাট-১ ও ঢাকা-১৭ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন। পরে তিনি ঢাকার আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরেযান এরশাদ। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, এই আসনে জাসদ ও আওয়ামী লীগের অপর দুই প্রার্থীর ব্যয় বিবরণী দেওয়া আছে। কিন্তু এরশাদের ব্যয় বিবরণী এখনো পাওয়া যায়নি উল্লেখ আছে।
অন্যদিকে এরশাদ রংপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন।তিনি ওই আসনের ভোটের ব্যয় ৩৮ হাজার ৫ শত টাকার রিটার্নও দাখিল করেছেন।
যারা সময়মতো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি তাদের বিরুদ্ধে মামলা করতে রিটার্নিং অফিসারদের নির্দেশ দেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ। তিনি আরও বলেন দশম জাতীয় সংসদে নির্বাচনের নির্বাচনী ব্যয় যারা এখনও জমা দেয়নি খুব দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি।
নির্বাচন কমিশনের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ জানান, নবম সংসদে অন্তত ৫০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলা এখনো চলমান রয়েছে।দশম সংসদ নির্বাচনে যারা ব্যয়ের হিসাব জমা দেয়নি তাদের ব্যাখ্যা নেওয়ার কোনো অবকাশ নেই। তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে জানান তিনি।
ঢাকা, ২৮ এপ্রিল (টাইনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
এরশাদকে আসামি করে মামলা করবে ইসি
লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) মামলা করবে।





