[b]দিনাজপুর: [/b]জেলার পার্বতীপুরে মিছিল করার সময় যৌথ বাহিনীর গুলিতে মাসুদ রায়হান নামে এক জাগপা নেতা নিহত হয়েছে।
রোববার দুপুরে পার্বতীপুরের গোবিন্দপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের সামনে মিছিল করে ১৮ দলের নেতাকর্মীরা। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সেখান দিয়ে যাওয়ার সময় ১৮ দলের নেতাকর্মীরা তাদের গাড়িতে হামলা চালায়।
এ সময় যৌথ বাহিনীর সদস্যরা মিছিলকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে মাসুদ রায়হান নিহত হয়। মাসুদ রায়হান পার্বতীপুর উপজেলা জাগপা’র যুগ্ম সাধারণ সম্পাদক।
শ্রেণীহীন
পার্বতীপুর যৌথ বাহিনীর গুলিতে নিহত ১
দিনাজপুর: জেলার পার্বতীপুরে মিছিল করার সময় যৌথ বাহিনীর গুলিতে মাসুদ রায়হান নামে এক জাগপা নেতা নিহত হয়েছে।





