[b]গফরগাঁও: [/b]ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দৌলতপুর গ্রামে রোববার সকালে শ্বাসরোধ করে হত্যা করা হয় নববধূ সীমা আক্তারকে।
স্বামী-শ্বশুরের নির্মম অত্যাচারে বিয়ের এক মাসের মধ্যেই মাত্র ৪৮ হাজার টাকার জন্য প্রাণ হারালো সীমা আক্তার (১৮)।
এলাকাবাসী সূত্রে জানা যায়,মাত্র ১ মাস আগে একই উপজেলার দৌলতপুর গ্রামের মোহাম্মদের ছেলে সোলায়মান (২২) এর সঙ্গে পার্শ্ববর্তী রৌহা গ্রামের রইছ উদ্দিন মোল্লার মেয়ে সীমা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় সীমার বাবা ১২ হাজার টাকা যৌতুক পরিশোধ করেন।
নির্দিষ্ট সময়ে বাকী ৪৮ হাজার টাকা না দেওয়ায় রোববার সকাল ১১ টার দিকে সীমার সঙ্গে তার স্বামী ও স্বামীর বাড়ির লোকজনের তর্ক শুরু হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পড়শীদের সূত্রে খবর পেয়ে সীমার পরিবারের লোকজন থানা পুলিশের সহায়তায় সীমার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সীমার বাবা রইছ উদ্দিন মোল্লা জানান,যৌতুকের জন্য পাষ-রা আমার মেয়েকে মেরে ফেলেছে।
সীমার গলায় আঘাতের দাগ ছিল বলে জানান লাশ উদ্ধার করতে যাওয়া গফরগাঁও থানার এসআই মো. ওয়াহিদুজ্জামান।
শ্রেণীহীন
যৌতুক না দেওয়ায় নববধূ খুন
গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দৌলতপুর গ্রামে রোববার সকালে শ্বাসরোধ করে হত্যা করা হয় নববধূ সীমা আক্তারকে। স্বামী-শ্বশুরের





