[b]মাগুরা:[/b] জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লাসহ তিনজনকে দু'টি পেট্রল বোমা, দেড় লিটার পেট্রোল ও দিয়াশলাইসহ আটক করেছে পুলিশ। ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন,বুধবার রাত নয়টার দিকে টহল পুলিশের একটি দল জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা, লিমন হোসেন  এবং রানা মিয়াকে পেট্রল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক করেছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল জানিয়েছেন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের দলের আটককৃত এসব নেতাকর্মী নাশকতা সৃষ্টি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। তাদের কারণে ছাত্রলীগের সুনাম নষ্ট হয়েছে। তাই তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।