চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চরচাক্তাই এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে সানিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার গভীর রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আবুল বাশার টাইম  নিউজকে জানান, সানিয়া আক্তার চরচাক্তাই স্কুল মাঠ এলাকায় খালেক ভবনের পাঁচতলার বাসিন্দা মো.সাগরের স্ত্রী।  শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে  ঝগড়া শুরু হয়।
ঝগড়ার এক পর্যায়ে সানিয়া পাঁচতলার উপর থেকে নিচে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[b]চট্টগ্রাম,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]