ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী  উপজেলার রত্নাই সীমান্তে ইব্রাহিম আলী (৩০) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ। জানা গেছে তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
শনিবার ভোরে ইব্রহিম আলী গরু আনার জন্য ভারতে অনুপ্রবেশকালে বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ৩৮২/৩ -৪  এস পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছলে ১৪-ভারতীয় সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে এবং তাকে ভারত অভ্যন্তরে ধরে নিয়ে যায়।
আটক ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার লে. কর্নেল গোলাম মোস্তফা  একজন  বাংলাদেশী আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিজিবি-র পক্ষ থেকে বিএসএফ কে চিঠি পাঠানো হয়েছে।
[b]ঠাকুরগাঁও,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]