[b]ঢাকা:[/b] ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এখলাস উদ্দিন মোল্লার এজেন্ট ও পোলিং অফিসারদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আর এমনই অভিযোগ এনে শেষ পর্যন্ত নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন তিনি। এখলাস উদ্দিন মোল্লার অভিযোগ তার প্রতিপক্ষ আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের সমর্থকরা অন্তত ৭০টি কেন্দ্র দখল করে রেখেছে।
সকালে হাতী মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতাকারী স্বতন্ত্র প্রার্থী একলাস উদ্দিন মোল্লা ‘আদর্শ উচ্চ বিদ্যালয়’ কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
তিনি বলেন, এ আসনের ইব্রাহীমপুর, মনিপুরী-২, ব্রাইট ডাউন, বাইশটলা কেন্দ্রসহ ১৫টি কেন্দ্র থেকে তার দলীয় ২০ জন এজেন্ট ও পোলিং অফিসারদেরকে আওয়ামী লীগের লোকজন কেন্দ্র থেকে বের করে দিয়েছে।
একই সঙ্গে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নিরবতা পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমি ভালো আশাবাদী ছিলাম। কিন্তু যেভাবে ভোট নেয়া হচ্ছে তাতে আমি হতাশ।
এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলেও জানান।
শ্রেণীহীন
নির্বাচন বর্জনের ঘোষণা এখলাস উদ্দিন মোল্লার
ঢাকা-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এখলাস উদ্দিন মোল্লার এজেন্ট ও পোলিং অফিসারদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থী। সকালে হাতী মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতাকারী স্বতন্ত্র প্রার্থী একলাস উদ্দিন মোল্লা ‘আদর্শ উচ্চ বিদ্যালয়’ কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।





