বর্তমান সংসদ যে প্রক্রিয়ায় চলছে তা সংসদীয় আইনের সাথে সামঞ্জস্য কিনা তা নিয়ে জোর বিরোধ রয়েছে। এমনকি বিরোধী দল না থাকার পরেও বিরোধী দল আছে বলে যে কথা চাউর করা হয়েছে তাতে সরকারি ভূমিকা শুধু নয় জাতীয় পার্টির ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে নবম জাতীয় সংসদ কার্যক্রমের ওপর পরিচালিত ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি সরকারি দলে না বিরোধী দলে তা জাতীয় পার্টিকেই পরিস্কার করতে হবে। তাদের ভূমিকা যথেষ্ট প্রশ্নবিদ্ধ।
টিআইব’র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এম হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো বিরোধী দল নেই। সংসদে বিরোধী দল না থাকায় সরকারের কাজের সমালোচক নেই। সরকার দ্রুতই স্বেচ্ছাচারী হবার শঙ্কা তাই বেশি।
সংবাদ সম্মেলনে টিআইবি কর্তৃক নবম জাতীয় সংসদ কার্যক্রমের ওপর পরিচালিত ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
ঢাকা, জেইউ, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
শ্রেণীহীন
শুধু সরকার নয় জাতীয় পার্টির ভূমিকাও প্রশ্নবিদ্ধ: টিআইবি
বর্তমান সংসদ যে প্রক্রিয়ায় চলছে তা সংসদীয় আইনের সাথে সামঞ্জস্য কিনা তা নিয়ে জোর বিরোধ রয়েছে। এমনকি বিরোধী দল না থাকার পরেও বিরোধী দল আছে বলে যে কথা চাউর করা হয়েছে তাতে সরকারি ভূমিকা শুধু নয় জাতীয় পার্টির ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান





