ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেল স্টেশনের কাছে গতকাল রোববার  সাড়ে ছয়টায় একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধের পর আজ ভোর রাত সাড়ে ৩ টায় রেল চলাচল শুরু হয়েছে।
আখাউড়া রেলওয়ে জংশন সূত্রে জানা যায়   চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন গঙ্গাসাগর রেল স্টেশন অতিক্রম করার সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি বিকট শব্দ হয়ে বগি লাইনচ্যুত হয়। কন্টেইনার ট্রেনটির মাঝামাঝি একটি বগির দুটি চাকা খুলে যায়। এ অবস্থায়ই ট্রেনটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। ট্রেনের পরিচালকের কামরাসহ চারটি বগি রেল সেতুর উপর আটকে পড়ে যায়।
মেইন  লাইনে এই দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাত ১১ টায়  রিলিফ ট্রেন উদ্ধার কাজ শেষ করলে  লাইন ক্রটি থাকার কারনে রেল চলাচলে বিলম্ব ঘটে।  পড়ে আজ ভোর রাত সাড়ে ৩ টায় লাইন পরীক্ষা শেষে  ট্রেন চলাচল শুরু হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মহসীন উদ্দিন ভূঁইয়া টাইম নিউজকে জানান গতকাল রাত ১১ টায় কাজ শেষ করা হলে ও লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে সচল করতে আরও  সাড়ে ৫ ঘন্টা সময় লেগে যায়। পরে আজ  রাত সাড়ে ৩ টায় রেল লাইন পরীক্ষা শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে।
[b]ব্রাহ্মণবাড়িয়া,এসআই,১০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]