হবিগঞ্জ শহরে বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে আবারও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ও অনন্তপুর এলাকাবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আফরোজ (৩৫),সুমন (২৮),আসকির (২৫),আবিদা (৩৫),রাসেল (২০), নোমান (২২),সাইদুর (১৮) ও রিপনসহ (১৭) ১৮ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক (৭০),হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান (২৮) ও কনস্টেবল সবুজ রানাকে (২৫) চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়,পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবারের মতো এবারও হবিগঞ্জ পৌরসভা তিনদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে। মঙ্গলবার রাতে মেলায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে শহরের শায়েস্তানগর এলাকার রুকন মিয়ার সঙ্গে (২২) অনন্তপুর এলাকার মাসুম মিয়ার (১৬) কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত শায়েস্তানগর ও অনন্তপুর এলাকার লোকজন সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ৪০ জন আহত হন।
এ সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার দুপুরে আবারও উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অন্তত ৫০ রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
হবিগঞ্জে সংঘর্ষ, আহত ৪০
হবিগঞ্জ শহরে বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে আবারও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত





