নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ইসলাম এবং আইনজীবি চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ ও  খুনের ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ।
নরসিংদী থেকে গত বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। তিনি জানান, জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকা থেকে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার  ড. খন্দকার মুঈদ উদ্দিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চাঞ্চল্যকর ৭ হত্যাকান্ডের ঘটনায় তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মাসুমা, টিটু ও মিন্টু।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ অপহরণ করা হয়।
একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
[b]ঢাকা, জেইউ, ৮ মে(টাইমনিউজবিডি.কম)//[/b][b]এসএইচ[/b]