রাজধানীর মিরপুর ফ্লাইওভারে একটি লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের এ লাশটি উদ্ধার করে।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান বলেন,৫০ বছর বয়সের এই ব্যক্তির পরনে কোনো পোশাক ছিল না। মৃতদেহের শরীরে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন,'বেশ কয়েকটি গাড়িও তার শরীরের ওপর দিয়ে যাওয়ার চিহ্ন রয়েছে। খুনের পর লাশটি ফেলে যাওয়া হয় বলে ধারণা পুলিশের।
মিরপুর-উত্তরা ফ্লাইওভারের যে অংশটি সেনানিবাসের ওপর দিয়ে মাটিকাটায় সড়কে গিয়ে মিশেছে,তার কিছু আগে এই লাশটি পাওয়া গেছে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
মিরপুরে লাশ উদ্ধার
রাজধানীর মিরপুর ফ্লাইওভারে একটি লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের এ লাশটি উদ্ধার করে





