ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরীতে জমি নিয়ে ২গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-জব্বর (৭০),করিম (৬০),মজু ব্যাপারী (৫৬),ইসলাম (৪৫),আমির (৪০),রোকসনা (৩৩),হাসনাইন (৩০),আমেরা (৩০),হোসেন (২৯),ইউসুফ (২৮), সুফিয়ান (২৭),ফারুক (২৫),হাসান (২৫),ও লিটন (২৩) রাব্বি (২৩),লিজা (২০) ও রাইমা (১৮)। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের পরিচয় জানা জায়নি।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মজু ও করিম ব্যাপারীর মধ্যে বাড়ির বাগান নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকবার এ নিয়ে এলাকার চেয়ারম্যান ও মেম্বর তাদের সালিশি করেন। কিন্তু তাদের ২জনের কাছে জমির দলিল আছে বলে তারা দাবি করেন।
আগামী ১০ এপ্রিল তাদের সালিশের তারিখ ছিল। দু'জনই তাদের কাগজ আসল বলে দাবি করেন। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে করে ২ গ্রুপের আত্মীয়-স্বজনসহ ২৫ জন আহত হন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ভোলায় সংঘর্ষ,আহত ২৫