[b]ঢাকা: [/b]বছরের শুরুর দিনটি দেশের উভয় শেয়ারবাজারে মোট লেনদেন ইতিবাচক থাকলেও দ্বিতীয় দিনে এসে লেনদেন কমেছে। তবে সূচক ছিলো ঊর্ধ্বমুখী।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই)ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকা।
সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এপোলো ইস্পাতের। দিনশেষে এ কোম্পানির ৬৩ লাখ ১৮ হাজার শেয়ার ২৩ কোটি ৩৩ লাখ টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া স্বল্প মূলধনী মেঘনা কনডেন্সড মিল্ক, সমতা লেদার, সিভিও পেট্রোক্যামিক্যাল এবং রহিমা ফুডের শেয়ার দর তুলনামুলক বেশি বাড়তে দেখা গেছে।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৮৬ পয়েন্টে অবস্থান করে। এদিন লেনদেন হয় ৪১১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ৪১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দিনশেষে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৭ লাখ টাকা।
বুধবার সিএসইতে লেনদেন হয় ৪৩ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ৭৪ লাখ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর [/b]
পুঁজিবাজারে লেনদেন কমেছে
ঢাকা: বছরের শুরুর দিনটি দেশের উভয় শেয়ারবাজারে মোট লেনদেন ইতিবাচক থাকলেও দ্বিতীয় দিনে এসে লেনদেন কমেছে। তবে সূচক ছিলো ঊর্ধ্বমুখী।
এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজারের চেহারা : অর্থমন্ত্রী
দেশের আর্থিক কাঠামো পরিবর্তনের পাশাপাশি পুঁজিবাজার ও বন্ড মার্কেটকে অর্থায়নের বড় উৎস হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে।
অর্থমন্ত্রী ব্যাংকিং ও পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে ভয়াবহ সংকট তৈরি হয়েছে
অর্থনৈতিক ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর ভূমিকার অভাবে দেশের ব্যাংকিং ও পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে ভয়াবহ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে পুঁজিবাজারের সমস্যাগুলো ও সম্ভাবনার বিভিন্ন দিক বিশেষ সহকারীর কাছে উপস্থাপন করে নিয়ন্ত্রক সংস্থাটি।
দুই মাস পর পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনে গতি বাড়লো
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই মাস পর সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি বেড়েছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) এক্সচেঞ্জটিতে সূচক কমার পাশাপাশি অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন আরও প্রায় ৬ হাজার কোটি টাকা কমেছে।
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) থেকে টানা চার দিন দেশের ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
















