মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার রাত ১২টায়  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মানিকগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
[b]ঢাকা, ৩ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]