আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ২৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোররাত পর্যন্ত আলাদা অভিযানে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল, তালোয়ার, চাপাতি, চাকু ও হাঁসুয়াসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ভুঁইয়া এবিষয়টি নিশ্চিত করে বলেছেন, রোববার ভোররাতে নগরীর হেতেমখাঁ-কলাবাগান এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে কলাবাগান এলাকার আরেফিন ইসলাম মুন (২২), সোহাগ (২২), জীবন (২২), রাকিব (২৩), মুরাদ (৩১), অপু (২৪), রওনক (২৬), আরিফ (২০), সোহান (২০), সাহেববাজার মাস্টারপাড়া এলাকার শাহীন ফেরদৌস (২৫), পাঠানপাড়া এলাকার এসএম রবিউল আলম (২৪), সাগরপাড়া এলাকার সজীব (২৮), দড়িখরবনা এলাকার মোহন (২৫) ও কাদিরগঞ্জ এলাকার নাদিম (২৩)কে আটক করা হয়। আটককৃতরা সংবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানান তিনি।
আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী নগরীর বাইরে ডাকাতি, ছিনতাই, অপহরণসহ জাল টাকার ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার একাধিক অভিযোগ রয়েছে।
ভিন্ন ভিন্ন অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ১১জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে এবং বাঁকিদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করেছে পুলিশ।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
শ্রেণীহীন
রাজশাহীতে ২৫ ডাকাত গ্রেফতার
আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ২৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোররাত পর্যন্ত আলাদা অভিযানে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।





