খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ কর্মীদের গুলিতে নারায়ন মারমা নামে ১ জেএসএস কর্মী নিহত হয়েছেন। এসময় জীতেন চাকমা নামে অপর ১ জেএসএস কর্মী আহত হয়েছেন।
শনিবার আনুমানিক দুপুর পৌনে ২টায় উপজেলা সদরের বেলতলীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেএসএস গ্রুপের কয়েকজন কর্মী ধুরং খালে বাঁশের চালি থেকে চাঁদা আদায় করছিল। এ সময় প্রতিপক্ষ ইউপিডিএফ গ্রুপের কর্মীরা এলোপাথাড়ী গুলি ছুঁড়লে নারায়ণ মারমা (৩০) ও জীতেন চাকমা (২১) আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীছড়ি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ মারমাকে মৃত ঘোষণা করেন।
জেএসএস'র কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ হত্যাকাণ্ডের জন্য উইপডিএফকে দায়ী করেছেন।
অন্যদিকে ইউপিডিএফ'র কেন্দ্রীয় প্রচার সম্পাদক নিরণ চাকমা অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, এটি জেএসএস’র অভ্যন্তরীণ কোন্দলের কারনে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. বাহার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দুই পাহাড়ি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ কর্মীদের গুলিতে নারায়ন মারমা নামে ১ জেএসএস কর্মী নিহত হয়েছেন। এসময় জীতেন চাকমা নামে অপর ১ জেএসএস কর্মী আহত হয়েছেন। শনিবার আনুমানিক দুপুর পৌনে ২টায় উপজেলা সদরের বেলতলীতে এ ঘটনা ঘটে।





