মুন্সীগঞ্জ সদরের ফিরিঙ্গীবাজার থেকে রোজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রোজিনা বেগম দুবাই প্রবাসী জহির মোল্লার স্ত্রী। তিনি মৃত মন্নাফ ফকিরের মেয়ে।
মুক্তারপুর পুলিশ ফাঁড়ির এসআই মোশারফ হোসেন জানান, রোজিনা বেগম কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
গৃহবধূর স্বামীর পরিবারের লোকজন দাবি করেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে রোজিনা আত্মহত্যা করেছে।
তবে রোজিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা করেছে স্বামীর বাড়ির লোকজন বলে জানিয়েছেন নিহতের বাবার বাড়ির লোকজন।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ সদরের ফিরিঙ্গীবাজার থেকে রোজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়





