[b]নারায়ণগঞ্জ: [/b]মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা নারায়ণগঞ্জ বিএনপি ও উস্কানীদাতাদের কঠোর ভাষায় সমালোচনা ও বিষোদগার বলেছেন, ‘বেশি চুলকাইবেন। শরীরের যে জায়গাট চুলকাইবেন। ওই জায়গাটা চাক্কু দিয়া চাইচা দিমু। চাক্কু দিয়া চাইছা চিরদিনের জন্য পঙ্গু করে দিব।’
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এক সমাবেশে খোকন সাহা এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি। বক্তব্য রাখেন কমান্ডার গোপীনাথ দাস, কামাল আহমেদ, নগর সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সহ সভাপতি জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ।
খোকন সাহা আরও বলেন, শামীম ওসমানের স্বপ্ন সুন্দর আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলার। উত্তপ্ত করার চেষ্টা করছে একটি গোষ্ঠি। বন্ধ দলীয় কার্যালয় পেট্রোল বোমা মারলেন। ফতুল্লায় আওয়ামীলীগের অফিসের পেট্রোল বোমা মারলেন। চুলকাইয়া লাভ নাই। ছোট খাট চুলকাইলে শামীম ওসমান নির্দেশ দিলে আবার পত্রিকায় শিরোনাম করবেন ওতো বোকা আমরা না।
তৈমুর আলম খন্দকারের করা সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে এডভোকেট খোকন সাহা বলেন, কাগজের বাঘতো কাগজের বাঘই। কাগজের বাঘকে কি কেউ বার বার হত্যা করতে চায়। আমরা প্রস্তুত হয়ে আছি। বেশি বাড়াবাড়ি করবেন না। আমরা জানি কাদের ইঙ্গিতে, কাদের মদদে নারায়ণগঞ্জে এসব কর্মকান্ড করা হচ্ছে। আমরা যদি মনে করি নারায়ণগঞ্জে থাকবেন না, থাকতে পারবেন না। যদি মনে করি বাড়িঘর থাকবে না তবে থাকবে না।