[b]ঢাকা[/b]: বাংলাদেশের নির্বাচনে জনমতের দুর্বল প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করে নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে জার্মানী। দ্রুত গ্রহনযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছে দেশটি।
মঙ্গলবার জার্মানীর পরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র থেকে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে গ্রহণযোগ্য নিবার্চন আয়োজনের আহ্বান জানিয়ে বলা হয়,দেশের স্বার্থে বাংলাদেশের সব রাজনৈতিকদলসমূহের মধ্যে মতপার্থক্য দূর করা দরকার। একই সাথে একটি সর্বদলীয়, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে সবাইকে কাজ করতে হবে।
চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়,নির্বাচনী প্রচারণা ও নির্বাচনের দিন সহিংসতায় নিহত এবং আহত হবার ঘটনা আশঙ্কাজনক। সব রাজনৈতিকদলকে যেকোন ধরনের সহিংসতা থেকে বিরত থাকা এবং বিশেষত সংখ্যালঘুদের ওপর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানায় জার্মান।