৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের রেলপথ যোগাযোগ আবার শুরু রয়েছে। হবিগঞ্জের ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার হওয়ায় পর আবার শুরু হয়।
শুক্রবার সকাল সোয়া ৫টায় ট্রেনটির লাইনচ্যূত বগিটি উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ জংশন মাস্টার কাজী শহীদুল ইসলাম জানান- চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ৯টায় নোয়াপাড়া স্টেশন পার হওয়ার পর আউটার সিগন্যালের কাছে ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।এতে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ও আখাউড়া থেকে শায়েস্তাগঞ্জগামী বাল্লা ট্রেন মনতলা এবং সিলেট থেকে আখাউড়াগামী কুশিয়ারা ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনসহ বিভিন্ন স্টেশনের বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
পরে ৮ ঘণ্টা অভিযানের পর আখাউড়া এবং কুলাউড়া থেকে দুইটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যূত বগিটি উদ্ধার করলে সিলেটের সঙ্গে সারাদেশের রেলপথ যোগাযোগ আবার শুরু হয়।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]