[b]ঢাকা:[/b]নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী সুষ্পষ্টভাবে ঘোষণা করেছেন—নৈরাজ্য আর সহ্য করা হবে না। আমার বক্তব্য একই। নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে।"
আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনে নির্মিত স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জনগণকে সঙ্গে নিয়ে আইন লঙ্ঘনকারীদের মোকাবেলা করা হবে জানিয়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "যারা আইন মানে না, গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবেলা করবো। সাধারণ মানুষ শান্তি চায়। শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার আমরা তাই করবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ, র্যা ব মহাপরিচালক মোখলেসুর রহমান প্রমুখ।
শ্রেণীহীন
নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি
নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী সুষ্পষ্টভাবে ঘোষণা করেছেন—নৈরাজ্য আর সহ্য করা হবে না। আমার বক্তব্য একই। নৈরাজ্যকারীদের কঠোর হস্তে





